ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার নিকটবর্তী বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত (৩০) এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। সোমবার উপজেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নয়াটুলা এলাকার ওই নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরির্দশক (এসআই) মো. সামছুল আলম জানান, বিকাল সাড়ে চারটার দিকে ওই নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরো জানান, ২/৩ দিন আগের লাশটিতে পঁচন ধরায় আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিহত যুবকের পরনে জলপাই রঙ্গের ফুলহাতা শার্ট ছিল।
