ভোলার চরফ্যাশনে সাপের কামড়ে চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফারহানা কামাল (৩৫) মারা গেছেন।
নিহতের স্বামী প্রভাষক কামাল হোসেন জানান, রবিবার রাতে চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ডের বাসায় ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে স্থানীয় ওঁঝার কাছে চিকিৎসা তার চিকিৎসা করালেও তাকে বাঁচানো যায়নি। তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া একটি মেয়ে সন্তান রয়েছে।
