ডিজিটাল ইন্ডিয়ার রঙে জাকারবার্গ

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ২১:৩২
 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে সমর্থন জানিয়ে নিজের ফেসবুক পেজের প্রোফাইল ছবিকে ভারতের জাতীয় পতাকার রঙে রাঙালেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এর পরই ভারতের অনেকেই নিজেদের ফেসবুকে এমন ছবি দিচ্ছেন।
 
এই দলে যোগ দিয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক এমএস ধোনি। নিজের ফেসবুক প্রোফাইল ছবি বদলে মোদীর উদ্যোগের সমর্থন জানান তিনি। ছবিতে ধোনির সঙ্গে তার মেয়ে জিভাকেও দেখা যাচ্ছে। একটি অ্যাপলিকেশনের মাধ্যমে নিজের প্রোফাইল ছবির ওপর ভারতের জাতীয় পতাকার রঙ দিতে পারছেন।
IMG0
মোদী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। অ্যাপেল, গুগল, মাইক্রোসফট, ফেসবুক, উবার প্রভৃতি সংস্থার সিইও-দের সঙ্গে দেখা করে ডিজিটাল ইন্ডিয়া সম্পর্কে ধারণা দিয়েছেন মোদী। ফেসবুক পেজে মোদী জাকারবার্গকে ডিজিটাল ইন্ডিয়া সমর্থনের জন্য ধন্যবাদও জানান।