চরফ্যাশনে ১৮ জেলের জরিমানা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ২১:৩৬
সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ ধরার অপরাধে সোমবার রাতে আটক ১৮ জেলের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এ জরিমানা করেন। জব্দকৃত মাছ এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।