জয়পুরহাটে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৫, ২৩:৫৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত্ন আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন পালন উপলক্ষ্যে আজ সোমবার এক সাংস্কৃতিক অনুষ্ঠানের করে জেলা আওয়ামীলীগ।

 
শহীদ ডা: আবুল কাশেম ময়দানে আয়োজিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করে ’আহা কি আনন্দ আকাশে বাতাশে’। তামান্না ইয়াসমিন ’ও আমার বাংলা মা তোর আকুল করা’ গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জয় বাংলা জয় বাংলা বইলারে.. পারভেজ দুলালের কণ্ঠে,  মাসুদা খানমের কণ্ঠে ‘আমি এক মাটির মানুষ, অন্তর আমার একতারা’, ছানাউল হকের কণ্ঠে সূর্যোদয়ে তুমি..,  এবং এস এম ফরহাদ ’বাংলাদেশের একতারা সুর কতই ভালবাসি.. দর্শকদের সুরের সাগরে ভাসিয়ে দেয়।
 
অনুষ্ঠানে রিতু ও রানা “বঙ্গবন্ধু আবার যখন আসবেন” এবং “কারার ঐ লৌহ কপাট”... সঙ্গীতের সঙ্গে নৃত্য পরিবেশন করে দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
 
জয়পুরহাট লাইব্রেরী ও ক্লাবের সাধারণ সম্পাদক রাজা চৌধুরীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নাসিমা খানম, এরফান হোসেন, মাসুদা খানম, আব্দুল মজিদ, আহমেদ মোশারফ নান্নু ও শিশু শিল্পী অর্নব সংগীত পরিবেশন করেন।
 
সৈয়দ শামসূল হকের ’আমার ঠিকানা’ কবিতা আবৃত্তি করেন মোস্তাহেদ ফাররোখ।
 

এর আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি। ‘চ্যাম্পিয়নস অব দ্যা আর্থ’ পুরস্কার পাওয়ায় অভিনন্দন জানিয়ে ও শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম সোলাইমান আলী, সহ-সভাপতি এ্যাডভোকেট মোমিন আহমেদ চৌধুরী জিপি, নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, গোলাম হক্কানী, গোলাম মস্তোফা প্রমূখ।