গাজীপুরে বাড়িতে আগুন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ০৯:১৮
গাজীপুর সিটি করপোরেশনের মোঘরখাল এলাকার একটি বাড়িতে অাগুনের ঘটনায় ঘরের ৫টি কক্ষ পুড়ে গেছে। 
 
মঙ্গলবার ভোরে আধাপাকা ওই বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
 
জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহীন আলম জানান, ভোর ৪ টার দিকে সিটি করপোরেশনের মোঘরখাল এলাকার আলম মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ওই বাড়ির ৫টি কক্ষ পুড়ে যাওয়াসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।