মানিকগঞ্জের ঘিওরে গলায় ফাঁস দিয়ে রোজিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বরটিয়া ইউনিয়নের হিজুলিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রোজিনা ওই গ্রামের মো. আজিম উদ্দিনের স্ত্রী।
পুলিশ জানায়, বাড়ির জায়গা বিক্রি নিয়ে সোমবার রাতে রোজিনা এবং তার স্বামীর মধ্যে ঝগড়া হয়। এরই জের ধরে রোজিনা আজ ভোরের দিকে বাড়ির পেছনের একটি আমগাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে স্থানীয়রা লাশটি দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
ঘিওর থানার ওসি শওকত আলম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হবে।
