বিষাক্ত গ্যাসে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৪:৪২
বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের বগুড়া-নওগাঁ সড়কের যোগারপাড়া গ্রামের পাশে অবস্থিত ‘‘আজাদ পাল্প এন্ড পেপার মিলে’’ বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মিলের ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
 
গত সোমবার রাতে মিলের মালিক, জি এম, ফোরম্যান ও কেমিস্ট এর বিরুদ্ধে কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
মিল কর্তৃপক্ষের অবহেলা ও অসতর্কতা এবং বিপদ জনক কাজে শ্রকিকদের নিয়োজিত করায় সেখানে ৩ জন শ্রমিকের প্রাণহানি ঘটে। তবে এ ধরনের দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতে মিলের মালিক আবুল কালাম আজাদ, জি এম মোস্তাক আহম্মেদ, ফোরম্যান আব্দুল কুদ্দস ও কেমিস্ট মোহসিন আলীর বিরুদ্ধে কাহালু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 
উল্লেখ্য, সোমবার সকাল ১১ টার দিকে মিলের ভেতরে ২য় তলায় অবস্থিত পুরাতন কাগজ ভিজিয়ে গলানোর জন্য প্রায় ২০ ফিট গভীর মেশিন চেস্ট হাউজ পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অপারেটর হীরা (২৮) শ্রমিক আদর (২৫) ও শাহাদত (১৯) ঘটনাস্থলেই  মারা যান।