মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৫, ১৭:২৬
কুমিল্লা-সিলেট মহাসড়কের জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পূর্ব ইউনিয়নের গকুলনগর এলাকায় মঙ্গলবার বেলা ১১টায় সড়ক দুর্ঘটনায় আবদুল মোমেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মোমেন উপজেলার হায়দরাবাদ গ্রামের রোকন মিয়ার ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লগামী একটি সিএনজি চালিত অটোরিকশা উপজেলার গকুলনগর এলাকায় পৌঁছালে সিলেটগামী একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোমেন মারা যান। এসময় চালকসহ আহত হন আরো তিনজন।
 
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এসআই কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক গাড়িটিকে আটক করা হয়েছে। আপর দিকে সিএনজি চালিত অটোরিকশাটিকে উদ্ধার করে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।