ডেল্টা ব্র্যাক হাউজিং ফিন্যান্স করপোরেশন শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।
ডিএসই জানিয়েছে, মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেয়া হয়। ৩০ জুন ২০১৫ হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯০ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৭ টাকা ৩২ পয়সা।
