মহেশখালীতে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১২:৪৫
কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলিতে সাজ্জাদ হোসেন (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে খাইল্যাতলীতে ‘একরাম’ ও  ‘শাকের’ বাহিনীর মধ্যে এ ঘটনা ঘটে। নিহত সাজ্জাদ হোসেন (২৭) উপজেলার খালারমারচরা ইউনিয়নের ইউনুছখালীর আবুল হাশেমের ছেলে। তিনি একরাম বাহিনীর দ্বিতীয় প্রধান ছিলেন বলে জানা গেছে। 
 
মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) দিদারুলর ফেরদৌস বলেন, 'সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পায়ে গুলিবিদ্ধ সাজ্জাদকে প্রথমে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠাই। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানেই সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।'
 
তার বিরুদ্ধে দুটি অস্ত্র ও একটি ডাকাতির মামলা রয়েছে বলে জানা গেছে।