নাগেশ্বরীতে ফেন্সিডিলসহ আটক ৪

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১২:৫১
নাগেশ্বরীতে পৃথক অভিযানে ৭১ বোতল ফেন্সিডিল ও একটি ভারতীয় মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করেছে পুলিশ ও বিজিবি। মঙ্গলবার রামখানা সীমান্তে সরকারটারী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধীন রামখানা বিওপির নায়েক সুবেদার ফারুক হোসেন বলেন, 'মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল, একটি ভারতীয় বাজাজ ১০০সিসি মোটরসাইকেলসহ উপজেলার রামখানা ইউনিয়নের সিংগেরভিটা গ্রামের মনসুর আলীর ছেলে বাদল হোসেন (৩৭) ও ভারাইলটারী গ্রামের মৃত গদ্দু শেখের ছেলে নুরুমিয়াকে (৩৫) আটক করা হয়। পরে তাদের নাগেশ্বরী থানায় হস্তান্তর করা হয়েছে।'
 
নাগেশ্বরী থানার এসআই অলেশ্বর জানান, মঙ্গলবার দুপুরে ঠুটাপাইকর এলাকায় অভিযান চালিয়ে ৩১ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ফুলবাড়ীর মধ্যকাশিপুর এলাকার আহাম্মদ আলীর ছেলে জাহাঙ্গাীর আলম (৪৫) ও একই এলাকার মৃত জহির উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুনকে (৪৮) আটক করা হয়। পরে নাগেশ্বরী থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।