গাংনীতে মাদকদ্রব্যসহ আটক ২

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৫:১৪
মেহেরপুরের গাংনীতে গাঁজা ও ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে গাংনী ও তেঁতুলবাড়িয়া বাজারে গাংনী থানার এসআই শংকর কুমার ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে তাদের আটক করে। 
 
আটককৃতরা হলেন- তেঁতুলবাড়িয়া গ্রামের ইউনুছ আলীর ছেলে আসাদুল ইসলাম (৩৮) ও হাড়িয়াদহ গ্রামের বরজেল মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৩)। 
 
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, আসাদুল ইসলাম ফেনসিডিলসহ তেঁতুলবাড়িয়া বাজারে অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 
 
অপরদিকে গাংনী থানার এসআই শঙকুর কুমার জানান, রফিকুল ইসলামকে গাংনী বাজার এলাকা থেকে ২ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। 
 
গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।