সুনামগঞ্জ শহরে শান্তিবাগে ঝিলের পানিতে ডুবে সজল দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সজলের মা তার বড় ভাইকে নিয়ে স্কুলে যান। এ সময় সজল একা বাড়িতে ছিল। মা বাড়ি ফিরে সজলকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর সকাল ১১টায় বাড়ির পাশের ঝিলে তাকে পাওয়া যায়। উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'খেলতে গিয়ে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।'
