আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল ২ মাস

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৬:৪৪
 
ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ফলে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
 
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন বুধবার বলেছেন, কোরবানির ঈদ, হজ এবং আসন্ন দুর্গা পূজার ছুটির বিষয়টি মাথায় রেখে করদাতাদের জন্য সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
আয়কর অধ্যাদেশ অনুযায়ী, ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে একজন করদাতা তার বার্ষিক আয়কর বিবরণী দিতে পারেন।