ইউএস ট্রেড শো শুরু হচ্ছে ৫ নভেম্বর

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ১৮:৩৪
 
ইউএস ট্রেড শো নামে ঢাকায় যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবার ২৪তম বার্ষিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ৫ নভেম্বর। তিন দিনব্যাপী এ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে। আয়োজক প্রতিষ্ঠান অ্যামেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচেম) জানিয়েছে—এটি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য ও সেবার সবচেয়ে বড় প্রদর্শনী।
 
এর আগে গত বছর হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত ইউএস ট্রেড শোতে দেশটির ১৫০টি কোম্পানির ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেয়। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহযোগিতায় অ্যামচেম এ প্রদর্শনীর আয়োজন করছে।