বাংলালিংকের ই-বুক অ্যাপ্লিকেশন ‘বই ঘর’

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ২০:২০

অ্যান্ড্রয়েডভিত্তিক স্মার্টফোনের জন্য ‘বই ঘর’ নামের বাংলা ই-বুক অ্যাপ্লিকেশন চালু করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এই অ্যাপের সাহায্যে বাংলালিংক গ্রাহকরা বাংলায় লেখা নতুন নতুন বই বিনামূল্যে ডাউনলোড করে পড়তে পারবেন। বাংলালিংকের ভ্যাস অ্যান্ড ডেটা জেনারেল ম্যানেজার (মার্কেটিং) জিয়াউল হক সিকদার জানান, দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সভ্যতাকে সংরক্ষণ ও তরুণদের ডিজিটাল বই পড়ায় আগ্রহী করে তুলতে এটি খুব কাজে দেবে।

গুগল প্লে-স্টোর (https://play.google.com/store/apps/details?id=com.vng.bookreader&hl=en) থেকে অথবা ৭০৫০ নম্বরে ‘START BM’ লিখে এসএমএস করে অ্যাপটি ডাউনলোড করা যাবে। এতে খরচ পড়বে ২ দশমিক ৩৭ টাকা।