কালিয়াকৈরে ট্রাক চাপায় নারী নিহত

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৫, ২০:৪৮
 
গাজীপুরের মৌচাক এলাকায় ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন। বুধবার রাত সাড়ে সাতটার দিকে এলাকার হানিফ স্পিনিং মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত লাবনী আক্তার (২২) ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাবুল মিয়ার স্ত্রী। তারা স্থানীয় মৌচাক এলাকায় ভাড়া থাকতেন।
 
কোনাবাড়ি হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর আবু দাউদ জানান, স্বামীর সঙ্গে রাস্তা পার হচ্ছিলেন লাবনী। এ সময় ঢাকাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করেছে।