নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মায় মা ইলিশ ধরার অপরাধে গতকাল ২০ জেলেকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
জেলার গোয়েন্দা, থানা পুলিশ ও মত্স্য বিভাগের যৌথ উদ্যোগে পদ্মার বিভিন্ন পয়েন্টে বুধবার অভিযান চালানো হয়েছে। এ সময় দেড় লাখ মিটার কারেন্ট জাল ও ৫৫ কেজি ইলিশসহ ২০ জেলেকে আটক করা হয়।
