শরণখোলায় এনজিও কর্মীর লাশ উদ্ধার

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৫:১২
বাগেরহাটের শরণখোলায় আসাদুজ্জামান রিপন (৪৮) নামের এক এনজিও কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিজ অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রিপন বরগুনার পূর্ব কেওড়াবুনিয়া এলাকার মৃত আ. মজিদ হাওলাদারের ছেলে। 
 
এসডিএফ ম্যানেজার মো. মোস্তফা জানান, আসাদুজ্জামান রিপন সংস্থার নতুন জীবন প্রকল্পের ক্লাষ্টার ফেসিলেটেটর পদে কর্মরত ছিলেন। অফিসের মালামাল দেখাশুনার জন্য তিনি রাতে অফিসেই থাকতেন। কিন্তু ওইদিন সকালে ঘুম থেকে না ওঠায় আশপাশের লোকজন তাকে ডাকাডাকি করতে থাকে। কোনো সাড়া না পেয়ে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শরণখোলা ডিগ্রি কলেজের উত্তর পাশে জেরিন ভিলার নিচ তলার একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়। কী কারণে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।