সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার তেতুলিয়া নদীর পাঙ্গাশিয়ায় মা ইলিশ ধরার অপরাধে ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় আরও ২ জেলেকে দেড় হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আটক করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.আসাদুজ্জামান জানান, আটক জেলেদের বুধবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এ দণ্ডাদেশ ও জরিমানা করেন। অভিযানকালে জব্দকৃত মাছ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
