ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ইয়াবা সেবনের অভিযোগে কাজী মাজারুল ইসলাম দর্পণ (৩৫) নামে এক যুবককে আটকের পর ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাকে ২ বছরের কারাদণ্ড দেয়া হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবার্হী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদের আদালতে হাজির করলে দুই বছরের দণ্ডাদেশ দেন।
পুলিশ জানায়, নেশার টাকা দেয়ার জন্য প্রায়ই মাকে বিভিন্নভাবে নির্যাতন করত এবং ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করত- এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে নাসিরনগর থানার এস আই মহিউদ্দিন সুমন উপজেলা সদরের পশ্চিম পাড়ার মৃত কাজী হারুনুর রশীদের ছেলে কাজী মাজারুল ইসলাম দর্পণকে ৫ পিস ইয়াবাসহ তার বাড়ি থেকে আটক করে।
