চিলমারীতে ট্রলি চাপায় বৃদ্ধা নিহত

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৭:১৩
 
কুড়িগ্রামের চিলমারীতে স্যালো ইঞ্জিন চালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে দুলালী রানী (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ গেটের সামনে দিয়ে ওই নারী বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রলি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 

চিলমারী থানার ওসি মজনুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।