রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে

আপডেট : ০১ অক্টোবর ২০১৫, ১৯:১৬

ঈদুল আযহার ১০ দিনের ছুটি শেষে বৃহস্পতিবার পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলেছে। শিক্ষার্থীরা ইতোমধ্যেই ক্যাম্পাসের ছাত্রাবাসে ফিরেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান জানান, সকল শিক্ষক, ছাত্রছাত্রী এবং কর্মচারীদের আইডেন্টি কার্ড নিয়ে ক্যাম্পাসে আসতে বলা হয়েছে। তিনি বলেন, যে কোন অনভিপ্রেত ঘটনা এড়াতে ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।