ফেনীতে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১২:৫১
ফেনীর সোনাগাজীতে ওলামাবাজার সড়কের চেয়ারম্যান পুকুর পাড় এলাকায় ৭০ টাকা পাওনাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সফি উল্লাহের নেতৃত্বে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। 
 
পুলিশ, হাসপাতাল ও স্বজনদের সূত্রে জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার ওলামাবাজার সড়কের চেয়ারম্যান পুকুর পাড় এলাকায় ৭০ টাকা পাওনাকে কেন্দ্র করে গিয়াস উদ্দিন নামে এক যুবককের সঙ্গে বৃহস্পতিবার দোকানদার সফি উল্লাহের কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ১টার সময় তাকে গিয়াস উদ্দিনকে কৌশলে বাড়ি থেকে ডেকে এনে ওলামাবাজার সড়কের চেয়ারম্যান পুকুর পাড় এলাকায় সফি উল্লাহের নেতৃত্বে সন্ত্রাসীরা কুপিয়ে আহত করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হলে তাকে ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোনাগাজী মডেল থানা পুলিশ আবু তৈয়ব সেলিম (২৫) ও ফয়জুল কবির রানা (২৮) নামে দুইজনকে আটক করেছে।
 
ফেনী ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শহীদ উল্লাহ জানান, ময়নাতদন্ত করলে নিহতের বিষয়ে বিস্তারিত জানা যাবে।