বগুড়ার আদমদীঘিতে মাদকদ্রব্য ও পারিবারিক মামলার সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।
এস আই দুলাল হোসেন জানায়, আদমদীঘির সান্তাহারের সাবের আলীর ছেলে মাদকব্যবসায়ী আবুল কালাম আজাদ ওরফে কালাচান (৪০) এর বিরুদ্ধে মাদককের মামলায় আদালত সাড়ে ৫ বছর সাজা দেয়। সান্তাহারের ইয়াড কলোনীর নিলচানের ছেলে আলমগীর হোসেনের বিরুদ্ধে পারিবারিক মামলায় আদালতে ৩ মাস সাজা হয়। দণ্ডাদেশ দেয়ার পর থেকে তারা পলাতক থাকেন।
