মনপুরার মেঘনায় অবৈধভাবে মা ইলিশ শিকারের সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কোষ্টগার্ড নেতৃত্বে মেঘনায় অভিযান চালিয়ে ৪টি ট্রলারসহ ২৩ জেলেকে আটক করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার ভোরে মা ইলিশ শিকারের সময় এদের আটক করা হয়। আটক ১৬ জনকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা ও বয়স কম হওয়ায় ৭ জনকে জরিমানা ছাড়াই ছেড়ে দেয়া হয়েছে।
শুক্রবার ভোরে মেঘনার বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান, কোষ্টগার্ড সিপিও মো. বশির, সহকারী মৎস্য অফিসার আবুল বাশারসহ পুলিশের একটি দল মেঘনায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে মেঘনায় মা ইলিশ শিকারের সময় মো. জাকির মাঝি (২২), মো. লিটন (১৮), মো. জহির (১৮), মো. দেলোয়ার (১৭), মো. জসিম (২০), মো. এরশাদ (১৩), মো. রায়হান (১০), রিপন মাঝি (১৮), মো. আনোয়ার হোসেন (২৮), মো. শিপন (১০), মো. নাছির মাঝি (৪৫), মো. মাজেদ (৩৮), মো. আলী (১৮), মো. জুয়েল (১০), মো. আলম (২৪), মো. সিরাজ (৩০), মো. নবী মাঝি (৩৫), মো. সিরাজ (১৪), মো. সেলিম (২৮), মো. গিয়াসউদ্দিন (৩৫), মো. জুয়েল (১৩), মো. আ. রহমান (১৮) ও মো. বেলাল (২৬) কে আটক করে মনপুরায় নিয়ে আসেন। আটক জেলেরা চরফ্যাশন ও লালমোহন উপজেলার।
পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান আদালত বসিয়ে আটক ১৬ জনকে মৎস্য সংরক্ষন আইন দণ্ড বিধির ১৯৫০-এর ৩ (৩) উপধারা (ঘ) এবং (চ) ধারা মোতাবেক সরকারের জারিকৃত আইন অমান্য করায় ১২ জনকে প্রত্যেককে ২ হাজার টাকা ও ৪ জন প্রত্যেকে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ বছর কারাদণ্ড দেয়া হয়েছে। অপর দিকে বয়স ১৮ বছরের নিচে হওয়ায় ৭ জনকে জরিমানা ছাড়াই ছেড়ে দিয়েছে। মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে।
