মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষতি

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৫:৫৯
গোপালগঞ্জের মুকসুদপুরে অগ্নিকাণ্ডে ৫টি বসত ঘরসহ ৮টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার বেশি মালামাল ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
 
জানা যায়, ছাগলছিড়া গ্রামে একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত  হলে আগুন অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় লিটন শেখ, হাবিজুল শেখ, বিরোদ শেখ ও রেজাউল শেখের ৫টি বসত ঘরসহ ৮টি ঘর পুড়ে যায়। এতে নগদ টাকা, মূল্যবান জিনিসপত্রসহ ৩০ লাখ টাকার বেশি মালামাল ক্ষতি হয়েছে। পড়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।