মাগুরার শ্রীপুর উপজেলায় সেনা বাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগে পুলিশ চার যুবককে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শ্রীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুরের কমলাপুর গ্রামের শামীম আহমেদ, জিয়াউর রহমান খান, সাইদুর রহমান ও তুষার খান ।
পুলিশ জানায়, এরা উপজেলার বিভিন্ন এলাকার যুবকদের সেনা বাহিনীর সৈনিক পদে চাকরি দেবার প্রলোভন এবং ভুয়া নিয়োগ পত্র দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে দুই থেকে আড়াই লক্ষ টাকা নেয়। ভুক্তভোগীদের অনন্ত ৫০ জন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানা পুলিশে অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য । এ ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়েছে।
