সৈয়দপুরে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

আপডেট : ০২ অক্টোবর ২০১৫, ১৭:৫৮
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় অটোরিকশার ধাক্কায় রুহিত (৭) নামে এক শিশু মারা গেছে।  শুক্রবার সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। তার পিতার নাম সিরাজ উদ্দিন।
 
জানা গেছে, শহরের ফাইভ স্টার মাঠ সংলগ্ন ক্যান্টনমেন্ট সড়কে রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা রহিতকে ধাক্কা দেয়। তাকে উদ্ধার করে স্থানীয় এক শ শয্যা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে কেনাডা বিল্ডিং সংলগ্ন এলাকার বাসিন্দা।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।