ঐতিহ্যবাহী জয়পুরহাট প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা শুক্রবার প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল সাধারণ সভায় সভাপতিত্ব করেন। বার্ষিক সাধারণ সভায় সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রতন কুমার খাঁ।
প্রেসক্লাবের উন্নয়নমূলক কার্যক্রম ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন মোস্তাকিম ফাররোখ, খ ম আব্দুর রহমান রনি, শাহাদুল ইসলাম সাজু, আব্দুল আলীম, মাজেদ রহমান, নন্দকিশোর আগরওয়ালা, শাহাজাহান সিরাজ মিঠু, এরশাদুল বারী তুষার, আলমগীর চৌধুরী, আসাদুল ইসলাম, আবু মুসা, মাহমুদুল ইসলাম প্রমূখ।
সাধারন সভায় বিগত বছরের আয়-ব্যয় হিসাব পর্যালোচনাসহ কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়।
