বাগেরহাটে সোনালী ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ০৯:৪৬
বাগেরহাটে সোনালী ব্যাংকের একটি শাখা থেকে জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।
 
শুক্রবার রাতে বাগেরহাট শাখা ব্যবস্থাপক খান বাবলুর রহমান বাদী হয়ে মডেল থানায় এই মামলা দায়ের করেন।
 
মামলায় সোনালী বাংক বাগেরহাট শাখার সিনিয়র কর্মকর্তা শেখ মাহফুজুর রহমানকে  অর্থ আত্মসাতের অভিযোগে আসামি করা হয়েছে।
 
মামলার বাদী সোনালী ব্যাংক বাগেরহাট শাখা ব্যবস্থাপক খান বাবলুর রহমান জানান, গত ৩ সেপ্টেম্বর ব্যাংকের অভ্যন্তরীণ অডিট চলাকালে অডিট ঋণের ডকুমেন্ট দেখাতে অপারগতা প্রকাশ করেন। এ সময় আত্মীয় মারা যাওয়ার অজুহাত দিয়ে মাহাফুজুর রহমান ব্যাংক ত্যাগ করেন।
 
এ ঘটনায় সন্দেহ সৃষ্টি হলে খুলনা ও বাগেরহাটের জোনাল ও রিজিওনাল অফিস থেকে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে তার অর্থ আত্মসাতের প্রাথমিক প্রমাণ মিললে বিশেষ নিরীক্ষা টিম গঠন করা হয়। ওই টিমের নিরীক্ষাকালে আপাতত প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মামলা হয়েছে।
 
বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক জানান, সোনালী ব্যাংক বাগেরহাট শাখার সিনিয়র অফিসার মাহাফুজুর রহমান ২০১২ সালের ২ আগস্ট থেকে চলতি বছরের ৩ সেপ্টেম্বর তারিখ পর্যন্ত ১১০টি হিসাবের (ব্যাংক অ্যাকাউন্ট) মাধ্যমে গ্রাহকের স্বাক্ষর জাল জালিয়াতি করে ওই অর্থ আত্মসাৎ করেন। ব্যাংকের খুলনা অফিসের অডিট টিমের নিরীক্ষাকালে এ জালিয়াতির তথ্য ফাঁস হওয়ার পর থেকে আত্মগোপনে আছেন ওই কর্মকর্তা। এর প্রেক্ষিতে আপাতত প্রাপ্ত তথ্য অনুযায়ী শাখা ব্যবস্থাপক এই মামলা দায়ের করেছেন।