বরিশালের হিজলায় মেঘনা নদীতে ইলিশ ধরতে বাধা দিলে পুলিশের ওপর জেলেদের হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
হিজলা থানার ওসি গোলাম সরোয়ার বলেন, 'সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা ট্রলার নিয়ে মেঘনা নদীতে ইলিশ ধরছিল। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে জেলেরা ট্রলার ও জাল রেখে নদীর তীরে অবস্থান নেয়। পুলিশ ট্রলারের কাছে যেতেই তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে জেলেরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৫০ হাজার মিটার জাল ও চারটি ট্রলার জব্দ করা হয়।'
এ ঘটনায় কেউ আহত হয়নি এবং কাউকে আটক করা যায়নি বলে ওসি জানান।
