লক্ষ্মীপুরে গণপিটুনিতে ডাকাত নিহত

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১০:৫২
লক্ষ্মীপুরের কুশাখালী ইউনিয়নের কুশাখালীতে ডাকাতির প্রস্তুতির সময় গণপিটুনিতে নুরা নামে এক ডাকাত নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নুর হোসেন সদর উপজেলার গোবিন্দপুর গ্রামের সেরাজ মিয়ার ছেলে।
 
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গভীর রাতে একদল ডাকাত কুশাখালী এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন নুর।
 
তার বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে বলে জানান ওসি।