ইউরো ২০১৬ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের জন্য স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক স্ট্রাইকার দিয়েগো কস্তাকে বাদ দিয়েছেন। পুনরায় দলে ডেকেছেন মিডফিল্ডার আলকানতারাকে। সি গ্রুপে এ মাসের শেষ দিকে লুক্সেমবার্গ ও ইউক্রেনের বিরুদ্ধে ম্যাচ দু’টি খেলবে স্পেন।
সাময়িক বরখাস্ত থাকার কারণে এক সপ্তাহ পর লগরোনোতে লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচে এমনিতেই খেলতে পারতেন না কস্তা। তবে তিন দিন পর কিয়েভে ইউক্রেনের বিপক্ষে ম্যাচে তার নিষেধাজ্ঞা থাকবেনা। ২৩ সদস্যের দলে কস্তার পরিবর্তে জুভেন্টাস স্ট্রাইকার আলভারো মোরাতাকে অন্তর্ভুক্ত করেছেন বস্ক। বেশ কয়েকবার পিঠের ইনজুরি কাটিয়ে বর্তমানে বায়ার্ন মিউনিখে বেশ ভাল ফর্মে থাকা থিয়াগো সর্বশেষ ২০১৪ সালের মার্চে স্পেন জাতীয় দলের হয়ে ইতালির বিপক্ষে একটি প্রীতি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। ইনজুরিতে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা এবং কোক জুটির পরিবর্তে দলে জায়গা পেয়েছেন থিয়াগো।
দেল বস্ক বলেন গত মাসে ম্যাসিডোনিয়ার বিপক্ষে ১-০ গোলে স্পেনের জয় পাওয়া ম্যাচে লাল কার্ড পাওয়ায় এবং ইংলিশ প্রিমিয়ার লীগে অশোভন আচরণের কারণে শাস্তি পাওয়ায় দলে রাখা হয়নি ব্রাজিলে জন্ম গ্রহণ করা কস্তাকে। আর্সেনালের বিপক্ষে একটি ম্যাচে অশোভন আচরণের কারণে দোষী সাব্যস্ত হওয়ায় গত মাসে কস্তাকে ঘরোয়া তিন ম্যাচের জন্য কস্তাকে নিষিদ্ধ করে ইংলিশ ফুটবল এসোসিয়েশন। গতকাল মাদ্রিদের বাইরে অবস্থিত অনুশীলন ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে দেল বস্ক বলেন, ইংলিশ প্রিমিয়ার লীগে যা ঘটেছে আমরা তা দেখতে চাই না, আমি মনে করি না সেটা ঘটানোর কোন প্রয়োজন ছিল। সে প্রথম ম্যাচ খেলতে পারছে না এবং এ কারণেই আমরা তাকে দলে রাখিনি। সে খারাপ খেলছেনা। তবে সব কিছু স্বাভাবিক হলে ভবিষ্যতে আমরা তাকে দলে নেব।বাসস
