দিনাজপুরের হাকিমপুরে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে দুই বোন আত্মহত্যা করেছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বোয়ালদাড় গ্রামে এই ঘটনা ঘটে।
তারা হলেন-আমেনা খাতুন (১৮) ও জেসমিন আক্তার (১৪)। আমেনা গৃহিনী এবং জেসমিন নবম শ্রেণীর ছাত্রী। তারা এই গ্রামের আইনুল হকের মেয়ে।
জানা গেছে, নিজ বাড়ির একটি কক্ষে আমেনা ও জেসমিন একসঙ্গে গলায় ফাঁস দেন।
বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা, পারিবারিক কারণে তারা আত্মহত্যা করতে পারেন। তবে পরিবারের কেউ এ ব্যাপারে কিছু জানাননি।
