ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কেরির বৈঠক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৩:২৪

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের সঙ্গে নিউইয়র্কে শুক্রবার এক তড়িঘড়ি করে আয়োজিত এক বৈঠকে মিলিত হয়েছেন।
বৈঠকে তারা ইরানের পরমাণু চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আলোচনা করেন।

সিরিয়ায় সংকট নিয়ে সপ্তাহব্যাপী ব্যাপক আলোচনার পর শেষ মুহূর্তে এই বৈঠকটি নির্ধারিত হয়। এই বৈঠকের ব্যাপারে মার্কিন কর্মকর্তারা বিস্তারিত কিছু জানাননি।
তারা জানান, জুলাই মাসে ইরানের পরমাণু কর্মসূচি হ্রাস করতে যে ঐতিহাসিক চুক্তি সম্পাদিত হয় সে ব্যাপারেই মূলত আলোচনা হয়েছে।বাসস