জয়পুরহাটে প্রেমের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে কালাইয়ে এই ঘটনা ঘটে।
কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটককৃত ফিরোজের সঙ্গে ধর্ষিতার মোবাইল ফোনে পরিচয় হয়। এরই সূত্র ধরে প্রেম ও বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূকে শুক্রবার সন্ধ্যায় কালাই উপজেলার একডালা গ্রামে ডেকে নেন ফিরোজ। রাতে ফিরোজ ও তার সহযোগী মাহফুজার রাতভর পালাক্রমে ধর্ষণ করেন। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে ওই দুই ধর্ষককে আটকসহ গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের আবুল মণ্ডলের ছেলে ও স্থানীয় আহম্মেদাবাদ ইউপির গ্রাম পুলিশ ফিরোজ মণ্ডল (৪০) ও ক্ষেতলাল উপজেলার তারাকুল গ্রামের আলম হোসেনের ছেলে মাহফুজার রহমান (৪২)।
এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে থানায় মামলা করেছেন বলে ওসি জানান।
