চাটমোহরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৫, ১৭:৪৬
পাবনার চাটমোহর উপজেলায় সিয়াম হোসেন (৫) নামে এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সিয়াম ওই গ্রামের পশু চিকিৎসক আ. খালেকের ছেলে।
 
শনিবার সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।  
 
জানা গেছে, সবার অজান্তে সিয়াম বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় অন্য একটি শিশু চিৎকার দিলে বাড়ির লোকজন পুকুরে সিয়ামকে ভাসতে দেখে। পুকুরে থেকে তারা সিয়ামকে উদ্ধার করে চাটমোহর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।