গাজীপুরের টঙ্গীতে মাদক ও অস্ত্রসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে টঙ্গীর দত্তপাড়ার মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- স্থানীয় আলামিন (২৫) ও তার স্ত্রী সালমা আক্তার (২০)।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে টঙ্গীর দত্তপাড়ার মোল্লাপাড়া এলাকার আবুল হাসেম মোল্লার ভাড়া বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই দম্পতির ঘর থেকে ৪০০ পিস ইয়াবা, ৬০০ ক্যান বেলজিয়ামের তৈরি বিয়ার, পাঁচটি চাপাতি, একটি তাজা ককটেল উদ্ধার এবং দম্পতিকে গ্রেফতার করা হয়।
টঙ্গী থানার এসআই আতউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা হয়েছে।
