লক্ষ্মীপুরে ছাত্রলীগের ২ গ্রুপে সংঘর্ষে ৭ জন আহত

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১১:০৮


লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত  সাতজন আহত হয়েছে। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার চররুহিতা বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চররুহিতা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন ও তার বাবা সিরাজ মিয়া সফিককে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ জানায়, বিকেলে রসুলগঞ্জ বাজারে চররুহিতা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা হয়। ওই সভার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাতে স্থানীয় ছাত্রলীগের দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।