ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার দিনগত রাত ২টার দিকে টাঙ্গাইলের করাতিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকসহ অপর এক আরোহী নিহত হয়।
পুলিশ খবর পেয়ে লাশ দু’টি উদ্ধার করে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
