নাচোলে ফেনসিডিলসহ আটক ১

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৪:২৩
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।
 
নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) ফাসিরুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদ হাঁকরইল ব্রিজ এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেন। 
 
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার হাজি নগর গ্রামের মোহবুল ইসলামের ছেলে বিশু (৩৫)। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।