বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩ শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। রবিবার ভোরে অভিযান চালিয়ে সীমান্তের দৌলতপুর বালুর মাঠ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবি জানায়, ভারত থেকে সীমান্ত পথে বিপুল পরিমানে ফেনসিডিল পাচার হয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে ওই সীমান্তে ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান চালানো হয়। সেখান থেকে ৩ শ’বোতল ফেনসিডিল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য ১ লাখ ১৯ হাজার ৬ শ’ টাকা। চোরাচালানীরা আগে খবর পেয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
খুলনা ২৩ বর্ডার গার্ড বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।
