বেনাপোল সীমান্তে শিশুসহ আটক ৩১

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৫:০৩
 
যশোরের বেনাপোলের পুটখালী ও রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াতকালে সাত শিশুসহ ৩১ জনকে আটক করেছে বিজিব ও পুলিশ। শনিবার বিকাল থেকে রবিবার ভোর পর্যন্ত এদের আটক করা হয়।
 
আটকদের মধ্যে সাত শিশু, আট নারী ও ১৬ জন পুরুষ রয়েছে। এদের বাড়ি শরীয়তপুর, যশোর, ফরিদপুর, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়।
 
খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুর রহিম জানান, অবৈধভাবে ভারতে প্রবেশকালে রুদ্রপুর সীমান্ত থেকে ১০ নারী-পুরুষকে আটক করা হয়েছে। অপরদিকে বেনাপোল পুটখালী সীমান্ত থেকে নয় নারী, শিশু ও পুরুষকে আটক করা হয়েছে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ  জানান, আটকদের যশোর আদালতে পাঠানো  করা হয়েছে।