ঝিনাইদহের মহেশপুরে নুরজাহান (২৭) নামের এক গৃহবধূ ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে বেলেঘাটে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বেলেঘাটের মৃত মোংলার ছেলে আতিয়ার রহমান হাজীডাঙ্গার নজরুল ইসলামের মেয়ে নুরজাহানের সঙ্গে ৮-৯ বছর আগে বিয়ে হয়। সংসার জীবনে তাদের একটি ছেলে রয়েছে। শনিবার স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হলে স্ত্রী নুরজাহান বেগম গভীর রাতে ঘরের বাঁশের আড়ায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
মহেশপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, নুরজাহানের পরিবারের পক্ষ থেকে ডিসির কাছে লাশ দাফনের অনুমতির জন্য গেছে। অনুমতি পাওয়া গেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
