চাটমোহরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৫:৩৪
পাবনার চাটমোহর বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুরে উথুলীয় এ ঘটনা ঘটে।
 
নিহত ব্যক্তি হলেন- নাটোরে ইমদাদুল হকের ছেলে মাসুদ জামান (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন নাটোরের কেশবপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আলামিন (৪০)। 
 
জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে নিহত মাসুদ ও আহত আলামিন মোটরসাইকেলযোগে বাইপাস সড়ক দিয়ে চাটমোহর নতুনবাজার দিকে যাচ্ছিলেন। এ সময় উথুলী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোটেম্পুকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে। এতে আরোহী দু’জন আহত হন। আহতদের প্রথমে চাটমোহর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টার দিকে মাসুদ জামান মারা যান।