নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে জমির মণ্ডল (৪৫) নামের এক জেলের মুত্যু হয়েছে। রবিবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জমির মণ্ডল ওই গ্রামের মৃত শুকুর মণ্ডলের ছেলে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবির দত্ত জানান, শনিবার রাতে জমির মণ্ডল বাড়ির পাশের বিলে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে তাকে সাপ কামড় দেয়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে জমির মণ্ডলকে স্থানীয় কবিরাজ দিয়ে চিকিৎসা করানোর পরেও তার অবস্থার অবনতি হয়। রবিবার তাকে ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মুত্যু হয়।
