বাংলাদেশের নারীদের লক্ষ্য ২১৫

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৬:১২
অধিনায়ক বিসমাহ মারুফের ১২৮ বলে ৯২ রানের উপরে ভর করে ২১৫ রান করেছে পাকিস্তান । মহিলা দলের দুই ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে এই লক্ষ্য দেয় স্বাগতিকরা।
 
করাচির সাউথ এন্ড ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে এই লক্ষ্যে জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার খেলে ৩ উইকেট হারিয়ে ৬০ রান করেছে বাংলাদেশ। এর আগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। অধিনায়ক বিসমাহ মারুফ ছাড়া আর কোনো ব্যাটসম্যান হুমকি হয়ে দাঁড়াতে পারেনি বাংলাদেশের জন্য। বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন সর্বোচ্চ তিন উইকেট নেন। ক্রিকইনফো।