নড়াইলে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৩০

আপডেট : ০৪ অক্টোবর ২০১৫, ১৭:০৯
নড়াইলে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত হয়েছে। রবিবার সকালে সদর উপজেলার হবখালী ইউনিয়নের চরসিঙ্গিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও আহতরা জানান, চরসিঙ্গিয়া গ্রামের নজরুল মোল্যা ও ছত্তার মোল্যা পক্ষের লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এক পর্যায়ে ছত্তার মোল্যার লোকজন একটি ভবনের ছাদে উঠে প্রতিপক্ষ নজরুল মোল্যার লোকজনকে লক্ষ্য করে ইটপাটকেল, লাঠিসোঁটা দিয়ে হামলা চালায়। এতে নজরুল মোল্যার কয়েকজন লোক আহত হলে তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে
 
গুরুতর আহত আজিবর শেখ (৫০), তরিকুল শেখ (২০) ও নবীর মোল্যাকে (৫৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।